কার্ত্তিক দাস, নড়াইল

নড়াইলের বড়দিয়ায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজার মেলা এবারও জমে উঠেছে। মধুমতি ও নবগঙ্গা নদীর মিলনস্থলে অবস্থিত ঐতিহাসিক এই নৌ-বন্দর এলাকায় হাজারো মানুষ ভিড় করেছেন। চারপাশজুড়ে দোকানিদের পসরা, খেলনা, মিষ্টি, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে ভরপুর মেলা মাঠ।
স্থানীয় প্রবীণ নির্মল রায় বলেন, “১৫০ বছর ধরে এ মেলা চলছে। যৌলুস কিছুটা কমলেও সাম্প্রদায়িক সম্প্রীতি আজও অটুট।”
খুলনা থেকে আসা মালতি বিশ্বাস বলেন, “এখানে মানসা করার পর আমার পুত্রবধূ সন্তান পেয়েছে, তাই পূজা দিতে এসেছি।”
স্থানীয়রা জানান, লক্ষ্মী পূজার দিনে নদীতে গঙ্গাস্নান করলে পাপমোচন হয় এবং পূজা দিলে মনোবাসনা পূরণ হয়। এক সময় এখানে যাত্রা, সার্কাস, পুতুলনাচ থাকলেও এখন তা বদলে জায়গা নিয়েছে আধুনিক রাইড ও বিনোদনের নানা আয়োজন।
মিষ্টির দোকানগুলোও মেলার বড় আকর্ষণ। শত শত কেজি মিষ্টি তৈরি ও বিক্রি হচ্ছে প্রতিনিয়ত।
আগামী ৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও, উৎসবের আমেজে এখনই মুখর বড়দিয়া।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৭ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
২১ ঘণ্টা আগে