নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের বসুন্ধরা মোড়ে ওই ব্যবসায়ীর নিজ দোকানের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নারায়ণ পাল মোহনগঞ্জ পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি মোহনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় বসুন্ধরা মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মুদি দোকানি নারায়ণ পালকে তার নিজের দোকানের ভেতরে গলাকাটা অবস্থায় পাওয়া যায়।
একজন ক্রেতা রক্তাক্ত মরদেহটি দেখতে পান। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, আর কোনো ব্যবসায়ীর সঙ্গে যেন এমন বর্বর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
তিনি জানান, খুনিদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। নিহত নারায়ণ পালের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। পুলিশ ছায়া তদন্ত করছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে