কেন্দুয়ায় বিএনপি নেতার গুদামে মিললো ৩০৪ বস্তা সরকারি চাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. খোকন আহমেদের গুদাম থেকে ৩০৪ বস্তা অবৈধভাবে মজুদকৃত সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় পৌর শহরের বাদে আঠারো বাড়ি এলাকায় মেসার্স নাহার ট্রেডার্সে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর মদন অস্থায়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জামিউল ইসলাম সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় ১৩ হাজার ৫১৫ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৬৭ হাজার টাকা।

অভিযানের সময় গুদামের মালিক খোকন আহমেদ পালিয়ে যান এবং একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরে তিনি ফোন বন্ধ করে দেন বলে জানা গেছে। তবে উপস্থিত দু’জনকে আটক করে পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সূত্র জানায়, এসব চাল ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। অভিযানের সময় একটি হ্যান্ডট্রলিতে চাল সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল, যা পরে আটক করে গুদামের সামনে ফিরিয়ে আনা হয়। চালের বস্তাগুলোর মধ্যে খাদ্য অধিদপ্তর, টিসিবি এবং রঙিন প্লাস্টিকের বস্তা ছিল।

এদিকে খোকন আহমেদের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাবের কারণে আইনগত ব্যবস্থা নিতে দেরি হচ্ছে কিনা তা তদন্ত হওয়া উচিত।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “জব্দকৃত চাল উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, তিনি বর্তমানে ছুটিতে আছেন, তবে ফিরেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে