মারধরের মামলায় জামিনে বেরিয়ে হত্যা, ৭ বছর পর যাবজ্জীবন সাজার রায়

নড়াইল প্রতিনিধি
সাজাপ্রাপ্ত আসামি ইলিয়াস সরদার। ছবি: সংগৃহীত

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আব্দুল আহাদ মল্লিককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ইলিয়াস সরদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিয়েছেন বিচারক।

আহাদ মল্লিককেই মারধরের ঘটনায় আগেও সাজা পেয়েছিলেন ইলিয়াস। ওই মামলায় জামিনে বেরিয়ে তিনি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আহাদ মল্লিককে। পরে আহাদের মরদেহ পাওয়া যায়।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার হত্যা মামলাটির রায়ে ইলিয়াসের যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করেন। পাশাপাশি বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

সাজাপ্রাপ্ত ইলিয়াস সরদার খুলনা জেলার তেরখাদা থানার পারখালি গ্রামের সবুর সরদারের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০১২ সালের ১৭ আগস্ট রাতে ইলিয়াস সরদার ও তার সহযোগীরা আব্দুল আহাদ মল্লিককে নিজ বাড়ি থেকে কালিয়া উপজেলার বড়নাল মাদরাসার কাছে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলা হলে ইলিয়াস ও তার সহযোগীদের কারাদণ্ড সাজা দেন আদালত। পরে তারা ২০১৮ সালের ৪ জুলাই জামিন নিয়ে বাড়িতে যান।

এজাহারে উল্লেখ, ওই রাতেই আব্দুল আহাদের মোবাইলে কল করেন ইলিয়াস। রিসিভ না করলে তিনি আহাদের বাড়িতে যান। কথা বলার জন্য আহাদকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে আহাদ মল্লিকের খোঁজ পায়নি তার পরিবার। পরদিন ৫ জুলাই পরিবারের লোকজন থানায় অভিযোগ দিতে যান। সেখানে থাকতেই তারা খবর পান, গ্রামের একটি পাটক্ষেতে একটি রক্তাক্ত মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে তারা মরদেহটি আহাদের বলে শনাক্ত করেন। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল, গলায় ছিল রশি পেচানো।

এ ঘটনার দুই দিন পর ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদী হয়ে আইচপাড়া গ্রামের জুয়েল মল্লিক, সোহেল মল্লিক, টুয়েল মল্লিক, সাজেস মল্লিক ও পাশের খুলনা জেলার তেরখাদা থানার পারখালি গ্রামের ইলিয়াস সরদারসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(এপিপি) অ্যাডভোকেট মো.আজিজুল ইসলাম বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ইলিয়াস সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেছেন। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে