আন্দোলন প্রত্যাহারে বেনাপোল বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

বেনাপোল (যশোর) প্রতিনিধি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি ও ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হয়েছে। দীর্ঘ এক সপ্তাহ পর বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।

রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এনবিআরের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে এনবিআর কর্মকর্তারা কাঠামোগত সংস্কার, পদোন্নতি ও পেশাগত মর্যাদার দাবিতে গত সপ্তাহে কলম বিরতি শুরু করেন। পরে শনিবার থেকে শুরু হয় পূর্ণ ‘শাটডাউন’। এর ফলে দেশের বিভিন্ন বন্দরে শুল্ক আদায় কার্যক্রম ও পণ্য খালাস প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে রাজস্ব ঘাটতির পাশাপাশি আমদানি-রফতানি বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়ে।

আন্দোলন প্রত্যাহারের পর সোমবার (৩০ জুন) সকাল থেকেই বেনাপোল বন্দরে সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। বন্দর ও কাস্টমস এলাকায় কর্মীদের মধ্যে আবারও কর্মচাঞ্চল্য দেখা গেছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘টানা এক সপ্তাহের অচলাবস্থার পর বন্দর ও কাস্টমস কার্যক্রম চালু হওয়ায় স্বস্তি ফিরেছে। তবে ট্রাক সংকট থাকায় পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক-দুদিন সময় লাগতে পারে।’

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ৩৫টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বেনাপোলে প্রবেশ করেছে। একই সময়ে বেনাপোল থেকে ২০টি ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।

আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত বাণিজ্য ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে