আবু সাঈদের কবর জিয়ারতের পর এনসিপির জুলাই পদযাত্রা শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সাড়ে ১০টায় পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।

এ সময় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের প্রতীক। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে, এই সময়ের মধ্যে এসেছে কিছু অর্জন, কিছু চ্যালেঞ্জ।“

তিনি আরও বলেন, “৩ জুলাই জাতীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করবে এনসিপি। সেখানে আহত ও শহীদ পরিবারগুলোকেও সম্মান জানানো হবে। এ ছাড়া ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

পরে তারা গাইবান্ধার সাদুল্লাপুরের পথে যাত্রা করেন। সেখানে দলটির পথসভা ও পদযাত্রা করার কথা রয়েছে বলে জানান রংপুর মহানগরীর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা।

তিনি আরও বলেন, গাইবান্ধার কর্মসূচি শেষে এনসিপি নেতাকর্মীরা বিকালে ফের রংপুরে ফিরবেন। তখন রংপুর শহরের পার্ক মোড় এলাকায় শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচির শেষাংশে ডিসি মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে পদযাত্রা কার্যক্রম শেষ হবে।

পরে রাতে কাউনিয়া উপজেলায় জনসংযোগ ও পথসভায় অংশ নেবে এনসিপি নেতারা। সেজন্য সন্ধ্যা ৭টায় কাউনিয়া বাসস্ট্যান্ডে পথসভা কর্মসূচি রেখেছে দলটি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে