পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চুরির উদ্দেশ্যে নদীর তলদেশের সাবমেরিন ক্যাবল কেটেছে একটি সংঘবদ্ধ চক্র। ফলে গত তিনদিন ধরে উপজেলার চারটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে ২৫ হাজারেরও বেশি গ্রাহক ।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা দুইজনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
জানা গেছে, গত শনিবার (২৮ জুন) রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে সাবমেরিন ক্যাবেল চুরি করার জন্য দুইটি ফেইজ কেটে ফেলে। ফলে রাঙ্গাবালী উপজেলার সদর, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্বে) আবুল কাশেম জানান, ঘটনার পর বিদ্যুৎ বিভাগের একটি কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্যাবল কেটে ফেলার প্রমান পাওয়া গেছে। মেরামতের কাজ শুরু হলেও বিদ্যুৎ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন জানান, এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
১২ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১ দিন আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে