ভুয়া এলসি জালিয়াতি: ৬৫ লাখ টাকা আত্মসাতের দায়ের ১০ বছরের কারাদণ্ড

খুলনা ব্যুরো
খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালত। ছবি: সংগৃহীত

খুলনায় ভুয়া এলসির (ঋণপত্র) মাধ্যমে আইএফআইসি ব্যাংকের প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় এস এম হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড সাজা দেওয়া হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালে কস্টিক সোডা আমদানির নামে ভুয়া এলসি খুলে আইএফআইসি ব্যাংক থেকে ৬৪ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা আত্মসাৎ করেন এস এম হাফিজুর রহমান। এ ঘটনায় ওই বছরের ২৯ এপ্রিল দুদকের উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন। পরে ২০১৭ সালের ৯ এপ্রিল তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায় ঘোষণার সময় আসামি এস এম হাফিজুর রহমান পলাতক ছিলেন। তার বাড়ি খুলনা শহরের মুন্সিপাড়া প্রথম গলি এলাকায় বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে