গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটিকে একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।
ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

-1dad22-480x270.webp)













-d04065-256x144.webp)


