চট্টগ্রামের বাসচাপায় ২ জনের মৃত্যু, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা পর বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে সড়কটিতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয়দের ভাষ্য, সাতকানিয়ার কেরাণীহাট থেকে চট্টগ্রাম শহরগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়াখাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, “পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”










-349d1f-256x144.webp)



