গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের শৈলডুবি এলাকায় 'সুপ্রিম গার্মেন্টস' নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছেন।
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।













-2ed278-256x144.webp)