সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পর্যটন নগরী কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। রক্ষা পেয়েছেন যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত ১৯৪ জন পর্যটক।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad