পানির চাপ কমাতে ৬ ইঞ্চি করে খুলেছে কাপ্তাই বাঁধের ১৬ গেট

রাঙ্গামাটি প্রতিনিথি
কাপ্তাই বাঁধ। ফাইল ছবি
কাপ্তাই বাঁধ। ফাইল ছবি

হ্রদের পানির চাপ কমাতে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে গেটগুলো খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, ‘বর্তমানে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির উচ্চতা বাড়লে বাঁধের গেট খোলার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, কাপ্তাই লেকে বর্তমানে পানির উচ্চতা ১০৫ দশমিক ০৯ ফুট এমএসএল। কর্ণফুলী অববাহিকার এই পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগর।

এর আগে শনিবার বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র জানিয়েছিল, পানি ব্যবস্থাপনা এবং উজান ও ভাটি এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১০টার দিকে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হতে পারে।

তবে নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই ঘণ্টা আগেই রাত ৮টা ২০ মিনিটে ১৬টি গেট খুলে দেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement