সংসদে যাবেন বেসরকারি শিক্ষকদের নেতা সেলিম ভূঁইয়া

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪: ২৪
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ছবি: সংগৃহীত
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে জয় পেয়েছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বেসরকারি শিক্ষকদের সংগঠনের নেতা।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বেসরকারি এ ফলাফল জানায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. সেলিম ভূঁইয়া পেয়েছেন পোস্টাল ভোটসহ ৭৭ হাজার ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (তালা প্রতীক) মো. আবদুল মতিন পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট।

এ নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫০ হাজার ১৩৬৬ ভোট।

শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়েছেন শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া। এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা, উৎসব ভাতা ও চাকরি জাতীয়করণের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।

শিক্ষক আন্দোলন ও বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। মিথ্যা ও সাজানো মামলায় তিনি কয়েকদফা কারাগারে ছিলেন। এ ছাড়া রাজনৈতিক কারণে চাকরিচ্যুত করাসহ নানা সময়ে মানসিক, শারীরিক নির্যাতন চালানো হয়েছে এই শিক্ষক নেতার ওপর।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement