চট্টগ্রামে হালিশহর থানা পুলিশের টহল দলের গাড়ি চুরি

চট্টগ্রাম প্রতিনিধি
হালিশহর থানা। ফাইল ছবি: সংগৃহীত
হালিশহর থানা। ফাইল ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হালিশহর থানা পুলিশের একটি টহল দলের পিকআপ চুরি হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনে পুলিশ সদস্যরা খেতে গেলে গাড়িটি চুরি হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, “হালিশহর থানা পুলিশের একটি টহল দল ভাত খেতে সড়কের পাশে একটি ক্যান্টিনে গিয়েছিল। ১০ মিনিট পর বের হয়ে দেখে গাড়িটি নেই।”

তিনি বলেন, “সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।”

পুলিশ জানায়, হালিশহর থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহল দলে ছিলেন দুই কনস্টেবল। চালকসহ চারজন জেলা পুলিশ লাইন্সের ফটকের পাশে পুনাক ক্যান্টিনে খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখেন গাড়িটি নেই।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad