১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
ডবলমুরিং থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল থেকে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম আদালত সূত্রে গ্রেপ্তার হওয়া আইনজীবীদের পরিচয় জানা গেছে। তারা হলেন ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থপ্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন, যীশু রায় চৌধুরী, উম্মে হাবিবা, কামেলা খানম, আয়েশা হেভেন, সুজলা অন্তরা ও শারমিন ইয়াসমিন নিশু।

আওয়ামী লীগ সমর্থক এক আইনজীবী জানান, গ্রেপ্তার উম্মে হাবিবার বাসার নিচে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে কয়েকজন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠান শেষে পুলিশ এসে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে একটি বাসার নিচে কয়েকজন জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি শাহীনূর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসার নিচ থেকে ১৫ আগস্ট পালনের জন্য জড়ো হওয়া ১৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টাকা নিয়ে বিরোধে বন্ধুকে ‘হত্যা’, লাশ মাটিচাপা দিয়ে সিমেন্ট ঢালাই

আটক মাসুমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ৮ সেপ্টেম্বর পাওনা টাকার চেক আনতে মাসুমের কারখানায় যান ওয়াসিম রনি। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভয় পেয়ে মাসুম বন্ধুকে হত্যা করে লাশ মাট

১৪ ঘণ্টা আগে

রেললাইনে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল প্রৌঢ়ের

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।

১৬ ঘণ্টা আগে

দৌলতপুরে ফুঁসছে পদ্মা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য

১৭ ঘণ্টা আগে

অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক ৭০ বিদেশি নাগরিক

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

২১ ঘণ্টা আগে
Advertisement