নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে তিন পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ইসদাইর রেললাইন এলাকার জসিম (২৪) ও মোহন (২৩) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক দুজনের মধ্যে জসিমের পায়ে গুলি লেগেছে। তার কাছে গুলিভর্তি একটি পিস্তলও পাওয়া গেছে। পায়ে গুলি লাগায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশেদুল আহত হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, মাদক কারবারিরা ইট-পাটকেল ও গুলি ছুড়তে থাকলে পুলিশও আত্মরক্ষায় গুলি করতে বাধ্য হয়। পরে ধাওয়া দিয়ে মাদক কারবারিদের দুজনকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, আটক জসিম কয়েকদিন আগেই রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। এপ্রিলে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হয়েছিলেন তার বাবা রাজ্জাক ও ভাই ওয়াসিম। তারা তিনজনই মূলত ইসদাইরে মাদক কারবার ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন। তিনজনই গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে ফের এলাকার আধিপত্য নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন।

আটক মাসুমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ৮ সেপ্টেম্বর পাওনা টাকার চেক আনতে মাসুমের কারখানায় যান ওয়াসিম রনি। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভয় পেয়ে মাসুম বন্ধুকে হত্যা করে লাশ মাট
১৪ ঘণ্টা আগে
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।
১৫ ঘণ্টা আগে
পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য
১৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।
২১ ঘণ্টা আগে