চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক পরিদপ্তর ওই জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পেয়েছে।
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।
শনিবার (১৫ আগস্ট) শিপইয়ার্ড পরিদর্শনের সময় বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা এসব তথ্য জানান। এ সময় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর জাহাজ ও আশপাশের এলাকা বিষমুক্ত করতে যৌথভাবে কাজ শুরু করা হয়েছে।
শনিবার সকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নেতা ও কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প সচিব বলেন, এইচকেসি (হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য সেফ অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড রিসাইক্লিং অব শিপস) গাইডলাইন পুরোপুরি মেনে চলার পরও ফেরদৌস স্টিলে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। কর্তৃপক্ষ ও সরকার নিহত শ্রমিকদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা করার জন্য যা যা প্রয়োজন, সবই করবে।
বিস্ফোরক পরিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক শাখাওয়াত হোসেন বলেন, জাহাজ ও এর আশপাশের এলাকা থেকে বিষাক্ত গ্যাস দূর করতে একটি যৌথ দল দ্রুত কাজ শুরু করবে। দুর্ঘটনার পর থেকেই ইয়ার্ডটি সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সরকারি সংস্থার নজরদারিতে রয়েছে।
শনিবার সকালে শিল্প সচিবের পরিদর্শনের সময় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআর) সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশে জাহাজ ভাঙার জন্য আমদানি করা যেকোনো জাহাজ ইয়ার্ডে প্রবেশের আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা থেকে গ্যাসমুক্তকরণ সনদ নেওয়া বাধ্যতামূলক। এই জাহাজেও এমন সনদ ছিল। তারপরও কীভাবে জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাস থেকে গেল, তদন্তে সেটি গুরুত্ব দিয়ে দেখা হবে।
এদিকে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশের জন্য পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও বিএসবিআর। এ দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলা হয়নি।

আটক মাসুমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ৮ সেপ্টেম্বর পাওনা টাকার চেক আনতে মাসুমের কারখানায় যান ওয়াসিম রনি। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভয় পেয়ে মাসুম বন্ধুকে হত্যা করে লাশ মাট
১৪ ঘণ্টা আগে
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য
১৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।
২১ ঘণ্টা আগে