প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি খাদিজা মাশমুম (১৬), বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিএনজিটি যাত্রী ওঠানামার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে থাকা এক পথচারীও আহত হন। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ইমাম উদ্দিন মঞ্জু বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল হাসান চৌধুরী জানান, আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে একজন মারা যান। অপরজনসহ অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
২ দিন আগে
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
২ দিন আগে
প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
২ দিন আগে