রিট খারিজ, ভোট করতে পারবেন না হাসনাতের আসনে বিএনপি প্রার্থী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৫: ১২
কুমিল্লা-৪ আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী (বাঁয়ে) ও হাসনাত আব্দুল্লাহ (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এতে মঞ্জুরুল মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এই আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গত সোমবার (১৯ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেছিলেন মঞ্জুরুল মুন্সী।

এর আগে ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ অনুযায়ী মঞ্জুরুল মুন্সীকে বৈধ প্রার্থী ঘোষণার সুযোগ তৈরি হয়। তবে হাইকোর্টের আদেশ গত ৮ জানুয়ারি আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ গত ১৪ জানুয়ারি বহাল রাখেন চেম্বার আদালত। সেই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন।

এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে মঞ্জুরুল মুন্সীর প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাহ। ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছিল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে

মেহেরপুরের তিন স্থানে ঝুলছিল বোমাসদৃশ বস্তু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

১ দিন আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে