মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা বাবু গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’। ছবি: সংগৃহীত
স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।”

কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, জানতে চাইলে শফিকুল ইসলাম আবারও ‘সুনির্দিষ্ট অভিযোগে’র কথা উল্লেখ করেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে একটি বৈঠকে থাকার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার।

লিটন মাহমুদ বাবু মোহাম্মদপুরের অন্তত দুটি কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad