রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘণ্টায় ৩৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ককটেল বোমা। ছবি: সংগৃহীত
ককটেল বোমা। ছবি: সংগৃহীত

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ককটেল নিক্ষেপের সময় হাতেনাতে ধরা পড়েছেন ৯ জনের বেশি। এ ছাড়া তল্লাশির সময় সাতটি ককটেল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান উপকমিশনার মো. আকতার হোসেন।

তিনি বলেন, রাজধানীতে যেসব স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেগুলোর অধিকাংশ স্থান থেকেই জড়িত ব্যক্তিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

নগর জুড়ে গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে মো. আকতার হোসেন বলেন, দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিএমপির অভিযানও অব্যাহত রয়েছে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad