গুটি জাতে মৌসুম শুরু রাজশাহীর আমের

রাজশাহী ব্যুরো
শুক্রবার সকাল থেকে বাগান থেকে গুটি আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। ছবি: রাজনীতি ডটকম

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গুটি জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণ। জেলা প্রশাসন ঘোষিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী শুক্রবার (১৫ মে) সকাল থেকে বাগান থেকে গুটি আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আম উৎপাদন এলাকা রাজশাহীতে জমে উঠতে শুরু করেছে আমের মৌসুম।

এ দিন সকালে নগরীর পবা উপজেলার কুকন্ডী ও বুধপাড়া এলাকা ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে আম পাড়ছেন চাষিরা। ব্যবসায়ীরাও বাজারজাতের প্রস্তুতি নিচ্ছেন। তবে সংশ্লিষ্টদের দাবি, অধিকাংশ বাগানের গুটি আম এখনও পুরোপুরি পরিপক্ব হয়নি। আরও কয়েকদিন পর পুরোদমে আম সংগ্রহ শুরু হবে।

আম ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্ধারিত সময় মেনেই আজ থেকে গুটি আম নামানো হচ্ছে। শনিবারের বানেশ্বর হাটে বিক্রির জন্য কিছু আম নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মৌসুমের প্রথম দিন হওয়ায় খুব বেশি আম পাড়া হচ্ছে না।

নগরীর বুধপাড়া এলাকার আমচাষি আরিফুল ইসলাম জানান, বর্তমানে ওই এলাকার কয়েকটি বাগানে গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। তবে পুরোপুরি পাকা আমের পরিমাণ এখনও কম। কয়েকদিনের মধ্যে আম পাড়া বাড়বে বলে আশা করছেন তিনি।

অপরিপক্ব আম বাজারজাত বন্ধ ও আমের গুণগত মান নিশ্চিত করতে ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানিপছন্দ ও লক্ষণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে।

এ ছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাতের অনুমতি মিলবে। পরে ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই আশ্বিনা এবং ১৫ জুলাই গৌড়মতি সংগ্রহ করা যাবে।

কৃষি বিভাগ জানিয়েছে, কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ১৯ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এ বছর প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য ৭৮০ কোটি টাকারও বেশি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দুর্নীতি পুরোপুরি বন্ধ সম্ভব নয়, সহনীয় পর্যায়ে আনবে সরকার: চিফ হুইপ

দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও সরকার এটিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাও দিয়েছেন।

১ দিন আগে

বজ্রপাত আতঙ্কে হাওরে নেমে কৃষক নিখোঁজ, ঝড়ে ডুবল নৌকাও

এ ঘটনায় তিন কৃষক বেঁচে গেলেও ইমান পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা জেলে নৌকা নিয়ে হাওরে খোঁজাখুঁজি করেন। প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পরও ইমানের কোনো হদিস মেলেনি।

২ দিন আগে

গোবিন্দগঞ্জে জমির বিরোধে সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু

জমির সীমানা নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান মন্ডল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ভোরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২ দিন আগে

ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহ-এ শাশুড়ি জোসনা রানী হত্যা মামলায় জামাতা সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

২ দিন আগে