দুর্নীতি পুরোপুরি বন্ধ সম্ভব নয়, সহনীয় পর্যায়ে আনবে সরকার: চিফ হুইপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মে ২০২৬, ১৭: ২৬

দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও সরকার এটিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাও দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধে শপথও পাঠ করানো শেষে চিফ হুইপ বলেন, 'দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে এটিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসবে সরকার। পাশাপাশি এক মাস পর দুর্নীতি প্রতিরোধে কতটা অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করা হবে বলেও জানান।

তিনি বলেন, 'দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেননা, উন্নয়ন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে। আমি কোনো ব্যাখ্যা জানতে চাই না।

অপসাংবাদিকতা প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, অপসংবাদিকতা রোধ করা একটি জটিল বিষয় হলেও সরকার এটি প্রতিরোধে কাজ করছে।

উপকূলীয় অঞ্চলের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনতে পৃথক উপকূলবিষয়ক মন্ত্রণালয় গঠন প্রয়োজন।

চিফ হুইপ আরও বলেন, দেশে বিভাজনের রাজনীতি বন্ধে সরকার কাজ করছে এবং প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টির চেষ্টা করেছিল, তবে সরকার তা কৌশলগতভাবে মোকাবিলা করেছে।

এসময় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এনজিওর মাধ্যমে ব্যয় হওয়া অর্থের সঠিক হিসাব না থাকার বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ, জেলা প্রশাসক তাছলিমা আক্তার, পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনীতি/একে

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে চাঁদা দাবি করে অফিসে হামলা, ৩৫ লাখ টাকা লুট

সংশ্লিষ্টদের ধারণা, এ হামলার পেছনে রয়েছেন ক্যাডার বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমনের সহযোগীরা। সম্প্রতি ইমন মোবাইল ফোনে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন দুই কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। হুমকি দিয়েছিলেন, চাঁদা না দিলে ব্যবসা গুটিয়ে দেওয়া হবে।

১ দিন আগে

নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নাটোরের লালপুর উপজেলার ডহরশলা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

১ দিন আগে

বাগেরহাট আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী

আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তারা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

১ দিন আগে

নওগাঁয় নিজ বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১ দিন আগে