প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার পর তিন ভাই-বোনের কেউই বাঁচতে পারেনি। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন কেবল মা। তার সেই লড়াইয়েরও অবসান ঘটেছে। তিনিও পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
এর মধ্য দিয়ে ওই বিস্ফোরণের দগ্ধ পাঁচজনের কেউই আর বেঁচে থাকতে পারলেন না। এক বিস্ফোরণ কেড়ে নিল পাঁচ সদস্যের পরিবারের সবার প্রাণ।
শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ সালমা আক্তারের (৩০) মৃত্যু হয়।
গত রোববারের ওই বিস্ফোরণের পরদিন সোমবার চিকিৎসাধীন অবস্থায় প্রথমেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল কালাম (৩৫)। একদিন পর বুধবার মারা যায় চার বছর বয়সী মেয়ে কথা। গতকাল বৃহস্পতিবার সকালে ও দুপুরে বাকি দুই ভাইবোন মুন্না (১২) ও মুন্নির (৭) মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সালমার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিশেষ করে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই শুক্রবার সকালে মারা গেছেন তিনি।
গত রোববার সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাস লিকেজ থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শোনার পর তারা ওই ঘরের ভেতরে আগুন দেখতে পান। এ পরে বাসা থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে