বজ্রপাত আতঙ্কে হাওরে নেমে কৃষক নিখোঁজ, ঝড়ে ডুবল নৌকাও

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৬, ২৩: ৪১

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এক নৌকা ডু্বে গেছে। ধান কেটে বাড়ির পথে থাকা চার কৃষক ছিলেন ওই নৌকায়। এ ঘটনায় তিন কৃষক বেঁচে গেছেন। তবে নৌকাডুবির আগেই বজ্রপাত আতঙ্কে এক কৃষক নৌকা থেকে হাওরে নেমে যান। নৌকা ডুবে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

বুধবার (১৩ মে) উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর বেড়িবাঁধের কাছে হাওরে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ ইমান (২৫) নূরপুর নালিতাকান্দি পাড়ার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নূরপুর গ্ৰামের চার কৃষক হাওরে ধান কাটা শেষে নৌকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। বজ্রপাতের ভয়ে ইমান পানিতে নেমে যান। বাকি তিন কৃষক নৌকাতেই ছিলেন। ইমান পরে আর নৌকায় উঠতে পারেননি। একসময় নৌকাটিও ডুবে যায়।

এ ঘটনায় তিন কৃষক বেঁচে গেলেও ইমান পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা জেলে নৌকা নিয়ে হাওরে খোঁজাখুঁজি করেন। প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পরও ইমানের কোনো হদিস মেলেনি।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, ইমান নিখোঁজের খবর তারা পেয়েছেন। আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

রাজনীতি/এসআই/টিআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে