বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রের বাজারে এই অবস্থান তৃতীয়। গত ১০ বছর ধরে এই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটিইএক্সএ) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষের কাছে হতাশা ও উদ্বেগের নাম অর্থনীতি। সেই হতাশা ও উদ্বেগ থেকে জন্ম নেয়া ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল জুলাই-অগাস্টের সরকার পতন আন্দোলনে। একদিকে, ব্যাংকসহ আর্থিকখাতে হাজার কোটি টাকার দুর্নীতি, অর্থ পাচার ও রিজার্ভের পতন নিয়ে দেশের গণমাধ্যমগুলোতে একের পর এক শিরোনাম হয়েছ
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন, দেশের পিছিয়ে পড়া এলাকায় কলকারখানা কম থাকায় জীবন-জীবিকার পরিবর্তন আনার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। সেখানে সামগ্রিকভাবে আমরা উদ্যোগ নিতে চাই। আমরা যদি সামগ্রিকভাবে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা পরিবর্তনের ধারা শুরু করে যেতে পারব। রাষ্ট্র পরিচালনায় এরপরে যারা আসবেন, তা
নেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ
সৌগত গুপ্ত বলেন, তাঁরা যুক্তরাষ্ট্র ও পূর্ব আফ্রিকায় ব্যবসা সম্প্রসারণ এবং ইন্দোনেশিয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন। অন্যান্য অঞ্চলে ব্যবসা বাড়তে থাকলে আন্তর্জাতিক রাজস্বে বাংলাদেশের অবদানের হার আরও কমতে পারে।
শীতকালীন সবজি উঠায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত তিন মাসে বকেয়া বেতন-ভাতা, বোনাসসহ নানা দাবিতে শ্রমিকদের আন্দোলনে অস্থির পোশাক খাত। সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও বন্ধ হচ্ছে না এ অস্থিরতা। এবার বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষের সমস্যা পেলে প্রশাসক নিয়োগের হুঁশিয়ারি দিয়েছে সরকার।
বাংলাদেশের কমপক্ষে নয়টি ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না। কোনো কোনো ব্যাংক সারাদিন বসিয়ে রেখে গ্রাহকদের টাকা না দিয়ে পরের দিন যেতে বলছে। প্রায় প্রতিদিনই ব্যাংকগুলোতে গ্রাহকদের সঙ্গে ঝামেলা হচ্ছে। গ্রাহকরা ব্যাংকে জমানো টাকা নিয়ে আতঙ্কে আছেন।
দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ৬৮০ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। নতুন এই দর শুক্রবার থেকে কার্যকর হবে।
খাদ্য উপদেষ্টা আরও জানান, সরকার খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না, তাই চালের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ বৃদ্ধি করতে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে চালের দামেও ইতিবাচক পরিবর্তন আসবে।
এসব প্রশ্ন ও সমালোচনার মুখে শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, তার ভাইয়ের রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিক্ষোভকারীরা তার সম্পর্কে ভুল তথ্য পেয়েছেন।
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর সাতাইশ এলাকায় তারাটেক্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
বকেয়া বেতনের দাবিতে আবারও গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
তেহরানভিত্তিক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে লেনদেন হয়ে থাকে। এর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পর পর আমদানি বিল পরিশোধ করে।
গভর্নর বলেন, কয়েকটি ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারছে না। কিন্তু তাদের নগদ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। তবে গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো নগদ সহায়তা দেওয়া হয়নি। কারণ ম্যাক্রো ইকোনমি স্থিতিশীল রাখতে হবে। এটা স্থিতিশীল না হলে কোনো বিনিয়োগ হবে না। এজন্য ব্যবসায়ীদের ধৈর্য ধরতে হবে।
আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে আশা করা হচ্ছে।