আকু হলো আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর সদস্যদেশ হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। তবে দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ছয় কোটি ১০ লাখ বেড়ে এক হাজার ৮৪৯ কোটি কোটি ৪০ লাখ ডলারে দাঁড়াল।
ট্রাম্প প্রশাসন চীনের ওপর তাদের রপ্তানি নীতি কার্যকর করলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়তে পারে। বাড়তে পারে রপ্তানিও। নীতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর শুল্ক বাড়াতে পারে। চীন এরই মধ্যে এই নীতিকে মাথায় নিয়ে তাদের তৈরি পোশাকসহ আরো অনেক শিল্প বাংলাদেশে স্থানান্তর করতে পারে। তারা ব
ভারতের নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় এবং আমদানি শুল্ক প্রত্যাহারের ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দুদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৭ টাকা পর্যন্ত। আর দাম কমায় বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা খুশি । অন্যদিকে আমদানির এমন ধারা অব
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই। দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি। বাজারের সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী ও সরবারাহকারীদের বাজারে যুক্ত করার কাজ করছে সরকার।
নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উন্নয়নে বৈশ্বিক প্রতিষ্ঠান অর্গানিক্স এনার্জি লিমিটেড এবং বাংলাদেশের পরিবেশ ও অবকাঠামো প্রকল্প বিশেষজ্ঞ প্রতিষ্ঠান অনুসন্ধানী ক্রিয়েডস একত্রে কাজ করতে একটি সমঝোতা স্মারক সই করেছে।
এর আগে গত ৫, ৮, ১৩ ও ১৫ নভেম্বর চার দফা সোনার দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা, ৮ নভেম্বর কমানো হয় ৩ হাজার ৪৫৩ টাকা, ১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ৫১৯ টাকা এবং ১৫ নভেম্বর কমানো হয় ১ হাজার ৬৮০ টাকা। ফলে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৯ হা
এর আগে, গত ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়। আর ৭ অক্টোবর সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে।
উপদেষ্টা বলেন, সরকার দেশের বিপুল সংখ্যক মানুষকে ভর্তূকি মূল্যে পণ্য বিতরণ করে থাকে। এর মধ্যে চাল, পেয়াজ, চিনি, ভোজ্য তেল ও ডাল অন্যতম। সরকারের ভর্তূকি মূল্য পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখে।
তিনি বলেন, মূল্যস্ফীতি আমাদের পীড়া দেয়। আর একটা সমস্যা জ্বালানির দাম। আপনারা নিজেরাই জানেন, আদানির একটা দাবি ছিলো ৭০০ মিলিয়নের। আদানিকে ২০০ মিলিয়ন দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের পাওনা বকেয়া ছিল, ওরা বলে সার দেওয়া বন্ধ করে দেব। বকেয়া পরিশোধ করার পর এখন সার দিচ্ছে।
বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে আরও ৪৩ প্রতিষ্ঠানকে ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। তিন দফায় এ পর্যন্ত মোট ৬২ প্রতিষ্ঠানকে ২৭ কোটি ৮০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হলো।
দেশের অর্থনীতি অবস্থা ভয়াবহ; লাগামহীন অনিয়ম-দুনীতি পর্যুদস্ত সব খাত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, আগে ব্যাংকের অডিট রিপোর্ট গর্ভনর ও ডেপুটি গর্ভনর আটকে দিতেন। তাদের ইচ্ছা-অনিচ্ছায় ব্যবস্থা নেওয়া হতো।
এতে বলা হয়, বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা শুধু ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা মোতাবেক লেনদেন করছে না। যার ফলে ধাতব মুদ্রার চাহিদা থাকলেও জনসাধারণ তফসিলি ব্যাংক হতে ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারছে না।
এস আলমের হোক কিংবা বেক্সিমকোর হোক কোনো প্রতিষ্ঠান বন্ধ হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য উন্মুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিস্টেমটি ব্যবহার করে এখন পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ৩ লাখ ৭৫ হাজার করদাতা। সোমবার এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু'মেন এ তথ্য জানিয়েছেন।
দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ১৬ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ২০ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার এসেছে, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় দুই হাজার ৪৩৫ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা।
এনবিআর বলছে, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়। করদাতাদের সুবিধার্থে কোম্পানি ব্যতীত সব করদাতার অনলাইনে ই-রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিল উভয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে এ আদেশ জারি করেছে