সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সেখানে অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে বা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না করে অর্থবছরের মাঝামাঝি হঠাৎ তিন গুণ ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।
মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজার ভীষণভাবে সংকুচিত হয়েছে। আর্থিক খাতে যে ভূমিকা রাখার কথা ছিল, তা রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। দীর্ঘদিন ধরে যে অনিয়ম-অদক্ষতাকে আমরা লালন করেছি, সেটাই পুঁজিবাজারকে ইতিবাচক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডের পণ্যতালিকা থেকে চলতি মাসে হঠাৎ করেই চাল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, বাজারে চালের দাম চড়া। ফলে, চরম বিপাকে পড়েছে নিম্নআয়ের প্রায় এক কোটি পরিবার।
সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুনাফার এ হার বাড়ছে অন্তত ১ শতাংশ। তবে, সাড়ে ৭ লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীরা মুনাফা কিছুটা বেশি পাবেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার অর্থাৎ ৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার বিক্রির চেষ্টা চলছে। শেয়ারগুলো ২৩০ কোটি টাকায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন হয়েছে।
ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর সরকার আয়কর বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে, যার মধ্যে খুচরা যন্ত্রাংশও অন্তর্ভুক্ত।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাজারে চালের কোনো ঘাটতি নেই। নিজস্ব মজুদেও ঘাটতি নেই। স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি। ঠিক এই মুহূর্তে বাজারে এই দামের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করেছে যে ডলারপ্রতি ১২৩ টাকার বেশি দাম দেওয়া যাবে না। ২০২৫ সালের ১ জানুয়ারি রেমিট্যান্স ডলার ও রপ্তানি আয়ের ডলারের জন্য একই দাম প্রযোজ্য হবে; কেউ এর ব্যত্যয় ঘটালে জরিমানা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণে ‘ক্রলিং পেগ’ নীতি পরিত্যাগ করে দিন
ব্রিটিশ পার্লামেন্টের নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক মন্ত্রীদের মানদণ্ড নির্ণয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ করেছেন। বিশেষ করে তিনি ব্রিটিশ মন্ত্রীদের জন্য নির্ধারিত নীতিমালা বা আচরণবিধি ভঙ্গ করেছেন কি না, তা খতিয়ে দেখতে অনুর
এম আখতার হোসেন ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিংজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০২ সালে মার্কেন্টাইল ব্যাংকে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে এবং ২০০৫ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন।
খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সরকারি খাদ্য মজুত এখন ১২ লাখ টনের ওপরে। চলতি মাসেই মিয়ানমার থেকে এক লাখ টন চাল আসবে। পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকেও জিটুজি ভিত্তিতে চাল সংগ্রহের চেষ্টা চলমান রয়েছে।
চালের বাড়তি দাম প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘সব ধরনের চালের দাম বাড়েনি। চালের একটি ধরনের দাম বেড়েছে, সেটি সরবরাহ পদ্ধতির কারণে হচ্ছে।’
ঢাকার বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা গণপরিবহন মেট্রোরেলে সব ধরনের যাত্রীসেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সুবিধা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। গত বছরও মেট্রোরেলের যাত্রীসেবায় ভ্যাট মওকুফ করেছিল এনবিআর।
বাংলাদেশে ডিসেম্বর মাসে গড় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৯২ শতাংশ হয়েছে।
চলতি বছরের প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৬৬ লাখ ডলার।
আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ৪ ব্যাংকসহ ৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।