এক্সিম ব্যাংকের এএমডি হলেন এম আখতার হোসেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন এম আখতার হোসেন। এর আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

এম আখতার হোসেন ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিংজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০২ সালে মার্কেন্টাইল ব্যাংকে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে এবং ২০০৫ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ ৩৬ বছরের অধিক ব্যাংকিং অভিজ্ঞতাসমৃদ্ধ এম আখতার হোসেন অগ্রণী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক এবং প্রধান ঝুঁকি নিয়ন্ত্রণ কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড, ট্রেজারি, করেসপনডেন্ট ব্যাংকিং, মার্কেটিং, ফিন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স, অফশোর ব্যাংকিং, ফরেন রেমিটেন্সসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।

এম আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ব্যাংক অব ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ বৃত্তির আওতায় ইংল্যান্ডের হাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে