রোজার আগে পণ্যে নতুন করে শুল্ক বসছে না : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন রমজানের আগে আমদানি করা কোনো পণ্যে নতুন করে শুল্ক বসছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে। খুচরা পর্যায়ে বেশি মনিটর করতে হবে। রোজার আগে আর নতুন করে কোনো পণ্যে শুল্ক আরোপ করা হবে না।

চালের বাড়তি দাম প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘সব ধরনের চালের দাম বাড়েনি। চালের একটি ধরনের দাম বেড়েছে, সেটি সরবরাহ পদ্ধতির কারণে হচ্ছে।’

চাল আমদানি বন্ধ হবে না জানিয়ে তিনি আরো বলেন, ‘ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে না। তাদের অ্যাকাউন্টও বন্ধ হবে না।’ যেখান থেকেই সম্ভব চাল আমদানি করে মজুদ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে