এর আগে শিবলী রুবাইয়াতসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ অক্টোবর শিবলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। জানুয়ারির শেষার্ধে তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংস্থাটির কর্মকর্তারা বলছেন, সিআরআইয়ের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন ‘রাজনৈতিক এজেন্ডা’ বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে ‘রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করার’ অভিযোগ পাওয়ার পর দুদকের একটি দল ধানমন্ডিতে সিআরআই অফিসে অভিযানে গিয়ে সেটি বন্ধ অবস্থায় পায়। সিআরআই-এর যেসব ব্যাংকে হিসাব চালু ছিল, অনুসন্ধানের অংশ হি
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে যাদের নিরাপত্তা ভল্টে লকার তথা সেফ ডিপোজিট রয়েছে, তারা ওইসব লকারে অপ্রদর্শিত রেখে থাকতে পারেন বলে সন্দেহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য স্থগিত (ফ্রিজ) চেয়েছে সংস্থাটি।
২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ। এই সময়ে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ কোটি মার্কিন ডলার।
এতে হাইকমিশন জানায়, আসন্ন ভারত সংকট-২০২৫ এর প্রেক্ষাপটে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীটি ১৪-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এটি একটি বৈশ্বিক বস্ত্রখাতের অনুষ্ঠান যা খাতটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনকে একত্রিত করবে এবং পুরো বস্ত্র বা টেক্সটাইল ভ্যালু চেইনকে এ
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ চাল আমদানির তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ টন করে চারটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ভিকটিম তার ডিভোর্সি পুত্রবধূকে দেখতে নতুন স্বামীর বাড়ি গিয়েছিলেন। তার স্বামী ও ওই বাড়ির লোকজন তাকে আটকে সাবেক শাশুড়ির মাথার চুল কেটে দেয়। এ সময় তাকে মারধর করা হয়।
গত বছরের ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স আসে ২.৬৪ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এর আগের মাস নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠান ২.২০ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।
খাদ্য পণ্যের যৌক্তিক মূল্য কি হতে পারে তা নিয়ে আজ অনেক আলোচনা হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এগুলো কীভাবে কর্মে পরিণত করা যায় তা নিয়ে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হবে। ভোক্তাকে প্রকৃত সাহায্য করার জন্য নীতি প্রণয়ন দরকার বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ সংস্থার দায়িত্বশীল এক সদস্য জানান, অনেক আগেই ধারণা করা হয়েছিল যে বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম যেকোনো সময় ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যাবে। কিন্তু কয়েক দফা দুই হাজার ৮০০ ডলারের কাছাকাছি গিয়ে ফিরে আসে।
বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অনেকটাই একই প্রক্রিয়ায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
পরে উপদেষ্টা মেসার্স লাকি জামদানি উইভিং কারখানাসহ গঙ্গাপুর, চৌরাপাড়া, ভারগাঁও এলাকার আরও কয়েকটি জামদানি কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি তাঁতিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। জামদানি পল্লী পরিদর্শন শেষে তিনি ছদ্মবেশে গঙ্গাপুর বাজারের খুচরা বাজারে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে ধ
জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে গত বছরের ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।
সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টনপ্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিঅ্যান্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।