মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব, কমলো ডলারের দাম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নাটকীয় বিজয়ের সুবাতাস বইছে বিশ্ব অর্থনীতিতে। নির্বাচনের ফলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটায় বিশ্ববাজারে ফিরেছে স্বস্তি, যার প্রত্যক্ষ প্রভাবে নিম্নমুখী হয়েছে মার্কিন ডলারের সূচক। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রেজারি বন্ডের মুনাফা হ্রাসের পাশাপাশি এই রাজনৈতিক পালাবদলের জেরে আন্তর্জাতিক মুদ্রা ও শেয়ারবাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডলারের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। নির্বাচনের ফল বাজারের অনিশ্চয়তার একটি বড় কারণ দূর করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। খবর রয়টার্সের।
জাপানের কেন্দ্রীয় ব্যাংকের (বিওজে) সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের পর ইয়েনের দাম বেড়েছে। এতে দেশটিতে সুদের হার আরও বাড়ানোর প্রত্যাশা জোরালো হয়েছে। অন্যদিকে, ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের আগে পাউন্ডের দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি ছিল।
যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষেই ডেমোক্র্যাটরা বড় ব্যবধানে জয় পেয়েছে। এতে নির্বাচনের ফল নিয়ে বিরোধের আশঙ্কা কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে দর বেড়েছে।
ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের বৈদেশিক মুদ্রা কৌশল বিভাগের প্রধান রে অ্যাট্রিল বলেন, ‘নির্বাচনের ফলে ওয়াশিংটনে রাজনৈতিক অচলাবস্থার সম্ভাবনা বেড়েছে। একই সঙ্গে ইরানে আবার সামরিক হামলা চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ কমতে পারে।
অন্যদিকে একটি পডকাস্টে অ্যাট্রিল বলেন, ‘বাজারে সাম্প্রতিক পরিবর্তন, বিশেষ করে বন্ডের দামের ওঠানামার সঙ্গে নির্বাচনের ফলের সরাসরি সম্পর্ক রয়েছে। ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় ডলারের দামও দুর্বল হয়েছে।’

বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান পরিমাপকারী ডলার সূচক ০.০৬ শতাংশ কমে ১০১.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসেও সূচকটি ০.৩৬ শতাংশ কমেছিল। ইউরোর দাম ০.১২ শতাংশ বেড়ে ১.১২৪১ ডলারে পৌঁছেছে। আর ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দাম ০.০৮ শতাংশ বেড়ে প্রতি ডলারে ১৫৮.২৫ ইয়েনে দাঁড়িয়েছে।

-dfc065-256x144.webp)