প্র্যাবের নবনির্বাচিত কমিটিকে বিদায়ী কমিটির ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) প্র্যাবের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সভাপতি ইয়াহিয়া মির্জাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু। ছবি: সংগৃহীত
(বাঁ থেকে) প্র্যাবের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সভাপতি ইয়াহিয়া মির্জাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু। ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নবনির্বাচিত সভাপতি সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা এবং সাধারণ সম্পাদক ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিদায়ী কমিটি।

রোববার (১ নভেম্বর) সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর গুলশানের একটি হোটেলে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এক প্রীতি সম্মেলনে ইয়াহিয়া মির্জাকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে প্র্যাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

প্র্যাবের নবনির্বাচিত সভাপতি ইয়াহিয়া মির্জা (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (ডানে)। ছবি: সংগৃহীত
প্র্যাবের নবনির্বাচিত সভাপতি ইয়াহিয়া মির্জা (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (ডানে)। ছবি: সংগৃহীত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্র্যাব জানায়, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্য বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনটির জ্যেষ্ঠ সদস্যরা।

দেশের ব্যাংকগুলোর ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের সংগঠন হিসেবে ২০১১ সালে যাত্রা শুরু করে প্র্যাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গঠনমূলক বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্র্যাব সাধারণত ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। দুই বছর পরপর এ কমিটি গঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিংপ্রধান এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারা এ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত সভাপতি ইয়াহিয়া মির্জা এ সম্মান ও আস্থার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যাংকিং খাতের জনসংযোগ পেশার উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত সম্পর্ক সুদৃঢ় করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু সাংবাদিকদের বলেন, নভেম্বর মাসে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad