রেমিট্যান্সের সব রেকর্ড ভাঙল মার্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭: ২৬

রেমিট্যান্স তথা প্রবাসী আয়ে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে মার্চ মাস। আগের অনুমান সত্যি করেই সদ্য বিদায়ী এ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল তিন বিলিয়ন তথা ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি। দেশের ইতিহাসে এই প্রথম কোনো মাসে রেমিট্যান্সের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে ঈদুল ফিতর সামনে রেখে মার্চ মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি দেখা যায়। এ মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স ছাড়িয়ে যায় ২২৫ কোটি মার্কিন ডলার। পরের কয়েক দিনেও রেমিট্যান্স প্রবাহের ধারা অব্যাহত থাকায় তা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৪ কোটি মার্কিন ডলার। মার্চ মাসের আগ পর্যন্ত এটিই ছিল এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড, যা এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে। রেমিট্যান্স প্রবাহে তৃতীয় স্থানে রয়েছে ২০২০ সালের জুলাই, যে মাসে প্রবাসীরা ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ ছাড়া আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার ও নভেম্বর মাসে ২২০ কোটি ডলার রেমিট্যান্স আসে দেশে।

ডিসেম্বরে রেকর্ড রেমিট্যান্স প্রবাহের পর বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার। পরে ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স আসে ২৫৩ কোটি মার্কিন ডলার। রেমিট্যান্স প্রবাহের ইতিহাসে এটি চতুর্থ অবস্থানে রয়েছে।

এদিকে মার্চ মাসের রেমিট্যান্সসহ চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে রেমিট্যান্স ছাড়িয়ে গেল দুই হাজার ১৫০ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা ধারণা করছেন, চলতি অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরগুলোর রেকর্ড ভেঙে দেবে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শুধু সরকারি নয়, অনেক বেসরকারি খাতের জন্যও দেশ চলে: অর্থমন্ত্রী

শুধু সরকারি নয়, অনেক বেসরকারি খাতের জন্যও দেশ চলে মন্তব্য করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সরকারি খাতসহ বেসরকারি খাতকেও এগিয়ে নিতে হবে ।

৩ দিন আগে

২ লাখ ৪৫ হাজারের নিচে নামলো সোনার ভরি, কমলো রুপার দামও

৩ দিন আগে

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে ২,৪৪,৭১১ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২,৩৩,৫৮২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ২,০০,২১১ টাকা

৪ দিন আগে

কৃষি ও সামুদ্রিক খাতে ডাচ বিনিয়োগ চায় বাংলাদেশ

শিল্পমন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়লেও সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কোল্ড চেইন লজিস্টিকস, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে নেদারল্যান্ডসের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

৪ দিন আগে