ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত পাল্টা শুল্ক হার কমাতে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে গণমাধ্যমকে তিনি বলেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) কর্মকর্তারা বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে কমতে পারে, তবে ঠিক কতটা কমবে তা এখনই বলা সম্ভব নয়। আজ এবং আগামীকাল আরও আলোচনা রয়েছে। আমরা আশাবাদী— বাংলাদেশের পক্ষে ইতিবাচক কিছু হবে।
তিন দিনের আলোচনা শেষে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত শুল্কনীতির ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যসচিব।
এই আলোচনা মূলত শুল্কছাড়ের সম্ভাব্য পথ খুঁজে বের করতেই হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্কহার প্রযোজ্য হবে সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষেত্রে।
আলোচনার তৃতীয় দিনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে তারা মূল আলোচনায় অংশ নেবেন না, বরং সরকারের প্রতিনিধিদলের অংশ হিসেবেই ওয়াশিংটনে থাকবেন।
বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী।
যুক্তরাষ্ট্র পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্কবিষয়ক কর্মকর্তারা।
এরই মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫টি বোয়িং বিমান কেনা এবং সাড়ে তিন মিলিয়ন টন গম আমদানির প্রতিশ্রুতি দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে