শুল্ক সমঝোতায় সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধিদল: বাণিজ্য সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ও ৩৫ শতাংশ আরোপিত শুল্ক সমঝোতায় আগামীকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রোববার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান৷

বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ ও ৩০ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা হবে।

আমাদের অবস্থানপত্রের ওই বিষয়গুলো এখানে সরাসরি বিস্তারিত আলোচনা হবে। সেজন্য আগামীকাল সোমবার সন্ধ্যায় আমাদের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবো।

তিনি বলেন, গত ২৩ তারিখে আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছিলাম। আগামি ২৯-৩০ তারিখ সরাসরি বৈঠক হবে ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সেখানে উপস্থিত থাকবেন। আমিও যাবো।

বৈঠকে সয়াবিন ও তুলা আমদানি প্রসঙ্গে কিছু উদ্যোগ রয়েছে জানিয়ে সচিব বলেন, সয়াবিন যারা বেসরকারিভাবে আমদানি করে, তারা চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের থেকে আনতে। আমরা যখন ইউএসটিআর এর সঙ্গে বসবো, তখন বেসরকারি আমদানিকারকরা ওই দেশের সয়াবিন রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করবে। আশা করছি তাদের মধ্যেও একটি সমঝোতা হবে।

এছাড়া তুলা আমদানির বিষয়ে আগেই চূড়ান্ত হয়েছে। তিন বছর আগে আমরা ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের তুলা আমদানি করতাম, সেটা এখন কমে গেছে। সেটা আবারও বেড়ে আগের অবস্থায় নিতে পারলে সেখানেই ১ বিলিয়ন ডলারের ঘাটতি কমবে।

বাণিজ্য সচিব বলেন, আগে আমাদের ১৪টি অর্ডার ছিল। এখন শুল্ক ঘাটতি আরও কমাতে এ অর্ডার ২৫টি করেছি। বোয়িং কোম্পানির কেপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে৷ সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে, এক দুই বছর লাগবে।

তিনি বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সেদেশের সরকার করে না বোয়িং কোম্পানি করে৷ আমরা ২৫টি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছি৷ যেমন ভারত দিয়েছে ১০০টা৷ ভিয়েতনাম দিয়েছে ১০০ টা, ইন্দোনেশিয়া দিয়েছে ১০০টা। বোয়িং কোম্পানির কেপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে৷ সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নিবে৷

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস সংসদে

নতুন অর্থবছরে সরকারের ব্যয় নির্বাহের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদের অনুমোদন পেয়েছে। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে এই বাজেট অনুমোদন পায়। ২০২৬-২৭ অর্থবছরের শুরুর দিন ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে।

৩ দিন আগে

নীতি সুদহার ১০ শতাংশই বহাল, কমলো ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মুদ্রানীতিতে চলতি বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। তবে মে মাস পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ৪ দশমিক ৯৮ শতাংশ। এ বাস্তবতায় নতুন করে ডিসেম্বর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে ৬ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

৩ দিন আগে

দেশের বাজারে সোনার দাম আরও কমলো

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। গতকাল সোমবারও এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

৩ দিন আগে

বিশ্ববাজারে তেলের দাম কমে ৭২ ডলারে, নজর দোহা বৈঠকে

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্ট মাসের ফিউচার চুক্তি ১ দশমিক শূন্য ৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া অধিক সক্রিয় সেপ্টেম্বর মাসের কন্ট্রাক্ট শূন্য দশমিক ৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে লেনদেন হয়েছে ৭৩ দশমিক ৫১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্স

৩ দিন আগে