ওয়াশিংটনে শুল্ক নিয়ে ৩য় ধাপের বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্কহার পুনর্বিবেচনা নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তৃতীয় ধাপের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: প্রেস উইং, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চলবে এ আলোচনা।

মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা) এ আলোচনা শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৫টা (বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টা) পর্যন্ত।

এর দেড় ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় অনানুষ্ঠানিকভাবে দুপক্ষের মধ্যে শুল্ক নিয়ে আলোচনা শুরু হয়। এ দিনের আলোচনা শেষে বুধবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) ফের বৈঠকে বসবে দুপক্ষ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটন পৌঁছেছে মঙ্গলবার সকালে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, শুল্ক নিয়ে আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যে পালটা শুল্ক আরোপের ঘোষণা দেন। এ শুল্কহার পুনর্বিবেচনা করতে ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি পাঠায় বাংলাদেশ। পরে ৯ এপ্রিল ট্রাম্প প্রশাসন পালটা শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করে।

ওই তিন মাসের শেষ সময় ছিল ৯ জুলাই। এর আগের দিন ৮ জুলাই ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়ে জানান, বাংলাদেশের জন্য পালটা শুল্কহার হবে ৩৫ শতাংশ, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। বর্তমানে গড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে বাংলাদেশ। নতুন হার কার্যকর হলে তখন মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ।

বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের প্রধানতম রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম গন্তব্য যুক্তরাষ্ট্র। সেই দেশই এত বিপুল পরিমাণে শুল্ক আরোপ করলে এই পোশাক খাতে ধস নামবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে