ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেও বিশ্ববাজারে তেলের দাম কমতির দিকে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বমানের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে ৯৫.২০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০.৭৭ ডলারে।
বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি যেকোনো সময় জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে—এমন আশঙ্কা এখনও অমূলক নয়। ফলে বিনিয়োগকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ করছেন।
এদিকে, ভূ-রাজনৈতিক এই উত্তেজনার মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'হরমুজ প্রণালি' নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে 'ট্রাম্প প্রণালি' রাখা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করার প্রস্তাব দেন তিনি।















-4f9dc6-256x144.webp)

