ব্যাংকারদের অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন মাহিয়া, সম্পাদক ফারুক

ডেস্ক, রাজনীতি ডটকম
এএসিওবিবির এজিএমে নবনির্বাহী নির্বাহী কমিটি। ছবি: সংগৃহীত
এএসিওবিবির এজিএমে নবনির্বাহী নির্বাহী কমিটি। ছবি: সংগৃহীত

ব্যাংকারদের অ্যান্টি-মানি লন্ডারিং সংক্রান্ত সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশের (এএসিওবিবি) ২০২৬-২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটিতে চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যামেলকো মাহিয়া জুনেদ, সাধারণ সম্পাদক হয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ক্যামেলকো ফারুক আহাম্মদ।

গত আগস্টে ঢাকার গুলশানে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিভিন্ন ব্যাংকের ১৫ জন ক্যামেলকোকে সর্বসম্মতিক্রমে এএসিওবিবির নতুন নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। পরে চলতি অক্টোবর মাসে নবনির্বাচিত নির্বাহী কমিটি সদস্যদের মধ্যে পদ বণ্টন করেছে।

কমিটিতে ব্র্যাক ব্যাংকের ডিএমডি ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম ও অগ্রণী ব্যাংকের জিএম ক্যামেলকো সুপ্রভা সাঈদকে যথাক্রমে প্রথম সহসভাপতি ও দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত করা হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ক্যামেলকো রইস উদ্দিন আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও ইস্টার্ন ব্যাংকের ডিএমডি ক্যামেলকো মাহমুদুন নবী চৌধুরী ও সিটিব্যাংক এনএর ক্যামেলকো মো. সাইফুল হাসান যথাক্রমে প্রথম যুগ্ম সম্পাদক ও দ্বিতীয় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির বাকি আটজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা হলেন— এইচএসবিসি, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, হাবিব ব্যাংক লিমিটেড ও কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement