ইসলামী ব্যাংক হাসপাতালের ‘কমলাপুর ভবন’ উদ্বোধন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৬: ৫৫
সোমবার ইসলামী ব্যাংক হাসপাতালের ‘কমলাপুর ভবন’ উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
সোমবার ইসলামী ব্যাংক হাসপাতালের ‘কমলাপুর ভবন’ উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর মেট্রো স্টেশনের কাছে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ‘কমলাপুর ভবন’ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ভবনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুন, ব্যাংকের কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান, ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. আনিসুল হক এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন।

ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের সুপারিনটেনডেন্ট ডা. মো. হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আল আমিন।

অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ পরামর্শক, সুপারিনটেনডেন্ট, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement