জি-৭ এর সিদ্ধান্ত ও সরবরাহ স্বাভাবিক থাকায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও নিম্নমুখী হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকা এবং জি-সেভেন জোটের কৌশলগত মজুত থেকে জরুরি তেল ছাড়ার ঘোষণায় তেলের দাম সামান্য কমেছে। খবর: গালফ নিউজ।

মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৮৯ শতাংশ বা ১.৯৩ ডলার কমে ব্যারেলপ্রতি ১০০.৩০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ০.২৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯.১৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া আবুধাবির মারবান ক্রুডের দাম ১.৫৬ শতাংশ হ্রাস পেয়ে ১০৯.১০ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদক দেশগুলো রপ্তানি সচল রাখতে সক্ষম হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে দৈনিক তেল রপ্তানি ১ কোটি ৮০ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে—যা যুদ্ধপূর্ব পরিস্থিতির চেয়েও বেশি।

বাজারের এই দরপতনে বড় ভূমিকা রাখছে জি-সেভেন ভুক্ত দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্ত। আগামী চার মাসে নিজেদের জরুরি রিজার্ভ থেকে ১০০ মিলিয়ন (১০ কোটি) ব্যারেল তেল ও জ্বালানি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে জোটটি। যার মধ্যে প্রথম ২০ দিনেই বড় একটি অংশ ডিজেল সরবরাহ করা হবে, যা বিশ্ববাজারে জ্বালানির ঘাটতি পূরণ ও মূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে সাহায্য করবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement