আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আগস্ট মাসেও অপরিবর্তিত থাকছে। সে অনুযায়ী জুলাই মাসের মতো এ মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় কিনতে পারবেন ভোক্তারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। জ্বালানি তেলের এ দাম ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে গত ১ জুন ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা অপরিবর্তিত রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়িয়েছিল সরকার। পরে জুলাইয়ে সেই দাম অপরিবর্তিত রাখা হয়।

২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এ পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণের কথা বলা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement