হাট বাজার
মধ্যস্বত্বভোগীদের কারণে কাঁচামরিচের দাম দ্বিগুণের বেশি: সিপিডি
উৎপাদন পর্যায় থেকে ভোক্তার কাছে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের কারণে ১০টি নিত্যপণ্যের দাম দেড় গুণের বেশি বেড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, উৎপাদক থেকে ক্রেতা পর্যন্ত পৌঁছাতে যার দাম বেড়ে যায় প্রায় ১১৬ শতাংশ। অর্থাৎ কৃষক যে দামে কাঁচামরিচ বিক্রি করেন, ক্রেত
ফের সোনার দামে লাফ, ভরিতে বাড়ছে ৫ হাজার টাকার বেশি
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি এক লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
৪-৫ দিনে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা পেঁয়াজ আমদানির অনুমোদন চেয়ে অনেকেই আবেদন দিয়ে রেখেছেন। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এমন আবেদন রয়েছে দুই হাজার ৮০০টি।
সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজিতে
মাঠে নতুন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। রাজধানীর খুচরা বাজারে প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন সবজির দাম কমতে দেখা গেছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন : বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি ও প্রান্তিকের খাদ্য নিরাপত্তা
বিশ্বব্যাংক খাদ্য মূল্যস্ফীতির সূচক তৈরির ক্ষেত্রে কিছু ধাপ অনুসরণ করে। এর মধ্যে যেসব দেশের খাদ্যপণ্যের দাম প্রতি মাসে গড়ে ২ শতাংশের কম বাড়ে ওইসব দেশকে সবুজ তালিকায় রাখে। অর্থাৎ কোনো ঝুঁকি নেই। যেসব দেশের খাদ্যপণ্যের দাম প্রতি মাসে ২ শতাংশ থেকে ৫ শতাংশের মধ্যে বাড়ে ওইসব দেশকে হলুদ তালিকায় রাখে।
জিনিসপত্র কতটা সস্তা ছিল শায়েস্তা খাঁর আমলে
শায়েস্তা খাঁ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের মামা এবং এক দক্ষ প্রশাসক। তিনি ক্ষমতায় আসার পরই অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং বাংলার বাণিজ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য নানাবিধ উদ্যোগ নেন। নদীপথের দস্যু দমন, স্থানীয় জমিদারদের নিয়ন্ত্রণ এবং বিদেশি ব্যবসায়ীদের সাথে সুচিন্তিত বাণিজ্য চুক্তি—এসবই তাঁর শাসনকে
কৃষি মূল্য কমিশন গঠনের এখনই সময়
সরকার ন্যায্যমূল্য নিশ্চিতে একটি কমিশন গঠনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে। ভারতের ন্যূনতম সমর্থন মূল্য ব্যবস্থার আলোকে বিষয়টি যাচাই করা হচ্ছে। পচনশীল পণ্যের ক্ষেত্রে বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকলেও কৌশলগত পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
টানা বৃষ্টিতে সবজির দাম বাড়তি
টানা বৃষ্টিতে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। বিশেষ করে শাকসবজি ও পচনশীল পণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বর্ষাকালে কাঁচামরিচের দাম এত বাড়ে কেন
বর্ষা নামলেই যেন বাজারে আগুন লাগে। বিশেষ করে কাঁচামরিচ—যেটি বাঙালির রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ—বর্ষাকালে তার দাম বেড়ে আকাশ ছোঁয়। পত্রিকার শিরোনামে প্রায়শই দেখা যায়, “কাঁচামরিচের কেজি তিনশ টাকা”, “চোখের জলে মরিচ কিনছেন ক্রেতা”, “মরিচ কিনতে মরিচ খাচ্ছেন মানুষ!”
সবজিতে ফিরেছে কিছুটা স্বস্তি
গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি গেলেও সেই তুলনায় বাজারে সবজিতে ফিরেছে কিছুটা স্বস্তি। ৭০ থেকে ৮০ টাকার সবজির দাম কমে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় নেমেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আবারও সবজির দাম চড়া
শীত মৌসুমের আগে-পরে স্বস্তি ফিরলেও ফের উত্তপ্ত হয়ে উঠেছে সবজির বাজার। বর্তমানে রাজধানীর বাজারগুলোতে হাতে গোণা দুই-একটি ছাড়া বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে।
বাঙালির হালখাতা
নতুন এই বর্ষপঞ্জি চালু হওয়ার পর, জমিদাররা চৈত্র মাসের শেষ দিনে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন, আর পহেলা বৈশাখে তাদের মিষ্টি খাওয়াতেন, আপ্যায়ন করতেন।
রমজানে সবজির বাজার চড়া
রোজা শুরুর আগে শীতকালীন আবহে সবজির দাম অন্যান্য বছরের তুলনায় কম ছিল। তবে রমজান মাস শুরু হওয়ার পর থেকেই সবজির দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, যার ফলে তাদের জন্য বাজারে কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে।
মুরগির দাম কমেছে, সবজিতে বাড়তি
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। তবে চলতি সপ্তাহে মুরগির দাম কমেছে।
২ দিনের মধ্যে সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা
উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম রয়েছে। এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। দুই দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
সর্বশেষ



















