ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি

ইসলাামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন। এর আগে তারা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
ইসলামী ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবু সাঈদ মো. ইদ্রিস ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকে যোগদান করেন।
মো. ইদ্রিস রিটেইল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, রংপুর, ময়মনসিংহ ঢাকা সাউথ জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মো. জাকির হোসাইন ব্যাংকের লোকাল অফিস করপোরেট শাখার প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকে যোগদান করেন।
জাকির হোসাইন ব্যাংকের স্পেশাল ইনভেস্টমেন্ট ডিভিশন ও সিলেট জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া থেকে হিসাববিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

















