বেক্সিমকোর আরও ২ কোম্পানি থেকে বাদ সালমান এফ রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৯: ১৩
সালমান এফ রহমান। ফাইল ছবি
সালমান এফ রহমান। ফাইল ছবি

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার বেক্সিমকো লিমিটেড (বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি) ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে।

এতে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানিরই নেতৃত্ব থেকে বাদ পড়লেন তিনি। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই তিন প্রতিষ্ঠানেই ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সালমান এফ রহমান।

বুধবার (৭ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন পর্ষদের অনাপত্তি দেওয়া হয়েছে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

বেক্সিমকো লিমিটেড (বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি) ও শাইনপুকুর সিরামিকস কোম্পানির চেয়ারম্যান হিসেবে আগের মতোই থাকছেন সালমান এফ রহমানের বড় ভাই সোহেল এফ রহমান (আহমেদ সোহাইল ফসিহুর)।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement