মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে হাসপাতালে গিয়ে তিনি বর্ষীয়ান এই নেতার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুর পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

















