মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১: ১১
বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সোয়া ১২টার দিকে বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। ফ্লাইটের সম্ভাব্য সময় শুক্রবার সন্ধ্যা ৬টা।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

এ ছাড়া বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সেখানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement