কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা শুরু করতে যাচ্ছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রমতে, এনসিপির পর পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের এই সংলাপের আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দলগুলো।
এতে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তিতে সম্ভব হবে বলে মনে করছে দলগুলো।
এর আগে প্রাথমিকভাবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক হয়। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এনসিপি নেতাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।









-d971e3.jpg)





