নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বগুড়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। লোগো
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। লোগো

সাংগঠনিকভাবে গতিশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সবশেষ ২০২০ সালে এই দুই কমিটি ঘোষণা করা হয়েছিল।

রোববার (২২ নভেম্বর) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২০ সালে জুয়েল রানাকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান তারেককে সাধারণ সম্পাদক করে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। একই সালে রাকিবুল হাসান পলিনকে সভাপতি ও নুরনবীকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ছাত্রদলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রদল নন্দীগ্রামের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad